রাত ৮:৪১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাস্টিং ডিরেক্টর হিসেবে প্রতিটা কাজ আমার কাছে চ্যালেঞ্জিং :- শুভ ভাস্কর

মিডিয়ায় প্রতিনিয়ত মেধাবীরা যুক্ত হচ্ছে, তারা তাদের কাজ দিয়ে নিজেদের  স্থান জানিয়ে দিচ্ছে। ঠিক তেমনি একজন মেধাবী কাস্টিং ডিরেক্টর শুভ ভাস্কর। সম্প্রতী তার কাজ নিয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল আপনার সংবাদ. কম কে একটি সাক্ষাৎকার দেন।

 

১। সম্প্রতি আপনি কোন কোন কাজের কাস্টিং ডিরেক্টর হয়ে কাজ করলেন?

উত্তর: আমি রিসেন্টলি চাকা ওয়াশিং পাওডার, ক্লেমন,রাধুনী এর কাজ গুলা করেছি।

২। কাস্টিং ডিরেক্টর হিসেবে কি সমস্যার সম্মুখীন হতে হয়?

উত্তর: কাস্টিং ডিরেক্টর হিসাবে সমস্যার সম্মুখীন কখনো হয় নাই, তবে প্রতিটি কাজ করা আমার জন্য চ্যালেঞ্জিং।

৩। যাদের কাস্টিং করেন তাদের কাছ থেকে কতটা আন্তরিকতা পেয়েছেন?

উত্তর: আমি আমার এই প্রফেশনাল লাইফে যত রকম মানুষের সাথে কাজ করেছি তারা সবাই খুব সাপোর্ট দিয়েছে আমাকে কাজ গুলো সুন্দর করে ফুটিয়ে তুলতে।।

৪। এই অঙ্গনে আসলেন কিভাবে?

উত্তর: আমি ঢাকাতে আসার পর থেকে আমি বিভিন্ন ইভেন্ট এর সাথে কাজ করতাম। এই ইভেন্ট এর এক বড় আপু আমাকে এক বড় ভাইয়ের নাম্বার দেয় যার নাম নাজমুল দিগন্ত, উনিই আমাকে প্রথম এই নিকেতন এ নিয়ে আসে bfilms এ।এইখানেই আমার সাথে পরিচয় হয় মিতি আপুর সাথে। আমি এই সময় বেশ কিছু বিজ্ঞাপন এ জুনিয়র আর্টিস্ট হিসাবে কাজ করি। তারপর ২০১৯ সালে আমাকে মিতি আপু কল দেয়, উনি বলে একটা প্রজেক্ট আছে আমি করবো কি না। আমি কোন কিছু না ভেবে হ্যা বলে দেয়। এই যে শুরু আমার তার সাথে কাজ করা, তার কাছে থেকেই আমি আমার এই কাজ এর সব কিছু শিখেছি এখনো শিক্ষার ভেতরে আছি। এই জায়গাতে কাজ করতে গিয়ে কিছু মানুষ এর নাম না বললেই নয়, বিপুল ভাই, মেহেদী ভাই, নিভ ভাই, আর আমার সব থেকে কাছের মানুষ আমার আপু আমার বস ইফরিত- জিনা-মিতি আপু।আর সবার থেকে উপরে আমার বাবা মা এর আশীর্বাদ।

৫। আপনি কাস্টিং ডিরেক্টর হিসেবে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন?

উত্তর: আমি আমার এই কাজ করতে অনেক ভালবাসি, কারণ এই কাজ করতে গিয়ে আমার অনেক ধরনের অনেক জায়গায়, মানুষের সাথে পরিচয় হয়েছে, তাদের থেকে অনেক কিছু জেনেছি, তাদের থেকেও অনেক কিছু শিখতে পেরেছি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *