ভোর ৫:৪৭ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কার্ড ছাড়া টিসিবির পণ্য কেনা যাবে

ডেস্ক রিপোর্ট :

টিসিবির পণ্য কিনতে আর কার্ডের দরকার হবে না।
আজ বৃহস্পতিবার থেকে কার্ডধারীদের পাশাপাশি কার্ড ছাড়াও টিসিবির নির্ধারিত পয়েন্টে ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে ন্যায্যমূল্যের পণ্য (৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন) নিতে পারবেন ভোক্তারা।

বুধবার (২৩ অক্টোবর) টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার নিকট ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল ও খাদ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত চাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *