
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিল সরকার কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর হাই সিকিউরিটি কারাগারে তাঁর মৃত্যু হয়।
নকিব হোসেন আদিল সরকার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামের বাসিন্দা। তিনি একসময় বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাবন্দী ছিলেন। সোমবার সকালে কারাগারেই তাঁর মৃত্যু হয়।
তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।