দুপুর ২:৪০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঔষধ মনে করে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু

 

ডেস্ক রিপোর্ট:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ও-ষুধ মনে করে ভুলবশত কী-টনা-শক পান করে শাহ আলী (৭০) নামে এক বৃ-দ্ধের মৃ-ত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নি-হ-ত শাহ আলী কুশলনগর উত্তরপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এবং তার দৃষ্টিশক্তিও দুর্বল ছিল। নিয়মিত সেবনের ও-ষুধের পাশে রাখা কী-টনা-শকের বোতল ভুল করে ও-ষুধ ভেবে পান করেন তিনি। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিলেন না।

কিছুক্ষণ পর তার স্ত্রী বাড়িতে এসে শাহ আলীকে মাটিতে পড়ে থাকতে এবং মুখ দিয়ে ফেনা বের হতে দেখে পরিবারের সদস্য ও স্থানীয়দের খবর দেন। পরে তাকে উ-দ্ধা-র করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ-ত ঘোষণা করেন।

নি-হ-তের ভাতিজা উজ্জ্বল মিয়া বলেন, পরিবারের কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। বয়সজনিত কারণে দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ায় এ দু-র্ঘ-ট-না ঘটেছে।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শাহ আলীর মৃ-ত্যু হয়েছিল।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *