সকাল ৬:৩০ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

মেহেরপুর প্রতিনিধি: ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগ প্রস্তুুতি সভার আয়োজন করা হয়।
বুধবার (১২ এপ্রিল) বিকালের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চূন্নুর সভাপতিত্বে প্রস্তুুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
এছাড়াও এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শাহ জামান, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আহমদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অতিরিক্ত পিপি কাজী শহীদ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার,শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম, মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা রোজিনা খাতুন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *