রাত ১২:৩৪ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আর এক তরফা নির্বাচন সম্ভব না: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। তাই বিএনপি নির্বাচন নিয়ে ভাবছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এবার আর এক তরফা নির্বাচন সম্ভব হবে না।

সরকার সাংঘর্ষিক অবস্থা তৈরি করতে চায় অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

এ সময় সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, তাদের প্রত্যেকটি কথার মধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। তবে প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করে বিএনপি চেয়ারপারসনের কোনো ক্ষতি করা হলে সরকার তীব্র গণরোষের শিকার হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, যে সরকার দেশনেত্রীর মৃত্যু চায় সেই সরকার তার সুচিৎসায় অন্যায়ভাবে বাধা দেবে এটা স্বাভাবিক। দেশবাসীর কাছে সরকারের এই মনোভাব ও আচরণ গ্রহণযোগ্য নয়।
এ ছাড়া মঙ্গলবার রাতে বিএনপি নেতা এ্যানীকে গ্রেপ্তারেরও বিষয়ে নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, তাকে সরকার ডাকাতের মত দরজা ভেঙে আটক করেছে। মির্জা ফখরুল দাবি করেন, নির্বাচনের আগে বিএনপির জনপ্রিয় নেতাদের পরিকল্পিতভাবে কারাগারে ভরছে সরকার।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও ড. আব্দুল মঈন খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *