বিকাল ৫:৫১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনের ব্যবধানে ২ টাকার লেবু ১০ টাকা

ডেস্ক রিপোর্ট :
গত সোমবার যে লেবু ২ টাকায় বিক্রি হয়ছে, রমজানের প্রথমদিন সেই লেবু ১০ টাকা করে বিক্রি হচ্ছে। তাই লেবুর শরবতের স্বাদ ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে মেটানো হচ্ছে বলে জানিয়েছেন একাধিক রোজাদার।
সোমবার (১১ মার্চ) গাইবান্ধা শহরের নতুন বাজার, হকাস মার্কেট, পুরাতন বাজারসহ জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, লেবুর দাম আকাশচুম্বি। মানভেদে হাইব্রিড জাতের এক হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। আর দেশিয় জাতের লেবু ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রোজায় লেবুর শরবত অনেকের কাছে প্রিয় হলেও দামের কারণে এটি অপ্রিয় হয়ে ওঠেছে। রাজু মিয়া নামের এক ব্যক্তি বলেন, রোজায় লেবুর পাশাপাশি বেগুন-শসা ও ফলের চাহিদা বেড়ে যায়। কিন্তু গত বছরে এসব পণ্যের দাম কম থাকলেও এবার রমজান মাসে দ্বিগুণ দাম বেড়েছে।
খুচরা লেবু বিক্রেতা রহমান বলেন, এই সময়ে লেবুর আমদানি কম থাকে। দেশি জাতের লেবু খোঁজ মেলে না। কিছুটা হাইব্রিড লেবু পাওয়া যায়। তাই অধিক দামে কিনে প্রতি হালি লেবু ৩০ টাকা থেকে ৪০ দামে বিক্রি করতে হচ্ছে।
গাইবান্ধার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, বাজার নিয়ন্ত্রণে তদারকি অব্যাহত রয়েছে। যারা কৃত্রিম সংকট বা অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *