রাত ১:০৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইবার ঈদে বুবলী দুই ছবি নিয়ে প্রেক্ষাগৃহে

বিনোদন  প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবিটি। এটি প্রযোজনা করেছেন রাজিব সরোয়ার। ঈদে মুক্তি প্রতিক্ষিত হাফ ডজন ছবির মধ্যে হল বুকিংয়ে বেশ আলোচনায় আছে ঢালিউডের শীর্ষ নায়িকা বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ ছবিটি। শুক্রবার সন্ধ্যায় রাজধানী গুলশানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রযোজক। সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়িকা বুবলী সহ ছবির সাথে সংশ্লিষ্ট অনেকে।

ছবিটির পরিচালক সৈকত নাসির বলেন, শুটিং শেষ করার পরপর ছবিটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কোভিডসহ আরও কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেওয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ভালো গল্পের ছবি এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ছবিটি।

বুবলী তার প্রতিক্রিয়ায় বলেন, ছবিটি অবশেষে মুক্তি পাবে, ভালো লাগছে। ইতোমধ্যে ছবির প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছেন। এছাড়া গানটিও আপনারা দেখলেন , আমি মনে করি এটাও আপনাদের পছন্দ হবে। থ্রিল, অ্যাকশন ঘরানার ছবি এটি। আমার বিশ্বাস, ঈদে প্রেক্ষাগৃহে বেশ জমবে ছবিটি। এই ছবিটি ছাড়াও এই ঈদে প্রহেলিকা নামের আমার আরেকটি ছবি মুক্তি পাচ্ছে।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বুবল। তার সঙ্গে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ, নিরব প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের। ২০১৯ সালে ছবিটির শুটিং শুরু হয়, শেষ হয় ২০২০ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *