ভোর ৫:২৬ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর আমেরিকায সেরা তিনে ‘ প্রিয়তমা ‘

 

বিনোদন  প্রতিবেদক : জয়া আহসান অভিনীত ‘দেবী’ ছবির আয় টপকে উত্তর আমেরিকার সিনেমা বাজারে বাংলাদেশের সেরা তিন ছবির এলিট ক্লাবে প্রবেশ করলো সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি। এই তথ্য জানিয়ে কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব কমস্কোর এর সুত্র দিয়ে বলেছেন, প্রিয়তমার চার সপ্তাহের গ্রস বক্স অফিস কালেকশন এখন এক লাখ ছাব্বিশ হাজার ডলার। ‘দেবী’র ছিলো এক লাখ পঁচিশ হাজার ডলার।

জানা গেছে ‘প্রিয়তমা’র অর্জন এখানেই শেষ নয়। আমেরিকায় কোনো প্রেক্ষাগৃহে টানা পাঁচ সপ্তাহ প্রদর্শনের রেকর্ডে ‘হাওয়া’ এর সাথে যুক্ত হলো ‘প্রিয়তমা’। ‘হাওয়া’ এর মতোই টানা পাঁচ সপ্তাহ আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে চলছে চলতি সময়ে বাংলাদেশের সবচে আলোচিত ছবি ‘প্রিয়তমা’। সজীব আরও বলেন, শুধু তাই নয়, উত্তর আমেরিকায় একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয়কারী বাংলাদেশি ছবিও এখন ‘প্রিয়তমা’। আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ৪ সপ্তাহ পর্যন্ত ‘প্রিয়তমা’র গ্রস কালেকশন ৬৭,১০৪ ডলার। এর আগে সবচেয়ে বেশি আয় করা ‘হাওয়া’ এই মাল্টিপ্লেক্সে ৫ সপ্তাহে গ্রস করেছিল ৬৩,৫৪৮ ডলার। অবশ্য উত্তর আমেরিকায় সর্বোচ্চ আয় ‘হাওয়া’ এর দখলে, আয় তিন লাখ আটান্ন হাজার ডলার। এর পরের জায়গাটি ‘পরান’ এর দখলে। আয় এক লাখ সাতাশি হাজার ডলার।

এই মুহুর্তে তৃতীয় অবস্থানে আছে ‘প্রিয়তমা’। ছবিটি দুই সপ্তাহে আয় করেছিলো এক লাখ বারো হাজার ডলার। চার সপ্তাহে আয় এক লাখ ছাব্বিশ হাজার ডলার। তবে দ্বিতীয় অবস্থানে থাকা ‘পরান’ রয়েছে বেশ দূরত্বে। আর ‘হাওয়া’ অনেক দূরে। যদিও এই দুটো সিনেমা সত্তর এবং আশি প্লাস থিয়েটারে মুক্তি পেয়েছিলো। ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছিল বিয়াল্লিশ থিয়েটারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *