
স্পোর্টস ডেস্ক :
বিমান বিধ্বস্তের ঘটনায় দেশব্যাপী জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে দুর্ঘটনাস্থলের সেই ভিডিও। এমন মর্মান্তিক ঘটনা নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনেও। বেশ কয়েকজন তারকা ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন।
শোক জানিয়েছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। এক ফেসবুক পোস্টে এই নায়ক লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।
মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’