
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরের ৩৮ নং ওয়ার্ডসহ গাছা মেট্রো থানা এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাছা মেট্রো থানা বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক ও ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জননেতা মোঃ কামাল উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা। এই পবিত্র উৎসব সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত আনন্দ। তাই আসুন, আমরা সবাই মিলে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করি।
কামাল উদ্দিন দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
শেষে তিনি গাজীপুর মহানগরের ৩৮ নং ওয়ার্ডসহ গাছা মেট্রো থানা এলাকার সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে আবারও জানান—
“সবাইকে ঈদ মোবারক”।