রাত ৮:৫০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিয়াকৈর শাখার ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার :ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে “সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন শাখা প্রধান ও ব্যাংকের এফএভিপি মোহাম্মদ মাজহারুল ইসলাম । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আলাউদ্দিন,অধ্যক্ষ, কালিয়াকৈর ডিগ্রী কলেজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজিবুর রহমান, চেয়ারম্যান, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ,জনাব মো: মাসুম আলী ,কাউন্সিলর,কালিয়াকৈর পৌরসভা,মুফতি এমদাদুল হক,সভাপতি,উলামা পরিষদ,কালিয়াকৈর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা মো: নুরুল হক, সিনিয়র প্রভাষক,তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা,টঙ্গী,গাজীপুর,স্বাগত বক্তব্য রাখেন জনাব মামুনুর রশীদ,ম্যানেজার অপারেশন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *