সন্ধ্যা ৬:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে দ্বিতীয় পর্বের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আজ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :

ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ আজ।
শুক্রবার (৫ জুলাই) এই নির্বাচনে ইরানের ভেতরে যেমন ভোটকেন্দ্র থাকছে তেমনি বিদেশেও ভোটগ্রহণের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এতে করে বিদেশে অবস্থানকারী ইরানিরাও ভোট দিতে পারবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইরানের স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে।

স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে। তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন।

মূলত গত শুক্রবারের নির্বাচনে কোনো প্রার্থীই প্রদত্ত ভোটের শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় এই নির্বাচন রান-অফ বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে। এ কারণে ইরানের আইন অনুযায়ী নির্বাচনে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দুই প্রার্থী অর্থাৎ মাসুদ পেজেশকিয়ান এবং সাঈদ জালিলির মধ্যে ৫ জুলাই দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *