সন্ধ্যা ৭:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ৫১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :

ইরানের দক্ষিণ খোরাসানে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এখনও বেশ কয়েকজন শ্রমিক খনিতে আটকা পড়ে আছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরান থেকে ৫৪০ (৩৩৫ মাইল) কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত তাবাস এলাকায় মাদানজু নামে একটি কোম্পানির একটি কয়লা খনিতে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে। মূলত, মিথেন গ্যাস লিক হয়ে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। গত শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে যখন বিস্ফোরণটি ঘটে, তখন ওই কয়লা খনির একটি টানেলে কমপক্ষে ৬৯ জন কাজ করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *