দুপুর ২:০৭ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ুথ ক্লাইমেট জাস্টিস কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিরাক বাংলাদেশ ও কোরিয়ান উন্নয়ন সংস্হা কোয়েকার যৌথ আয়োজনে ইয়ুথ ক্লাইমেট জাস্টিস কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয় DIU এর স্হায়ী ক্যাম্পাসে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম। কর্মশালা উদ্বোধন করেন এডিশনাল রেজিস্ট্রার অধ্যাপক শাহ আলম চৌধুরী। কর্মশালা টিতে কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইউকে এম্বাসির ক্লাইমেট পলিসি ম্যানেজার মারজান নূর। কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান মোহাম্মদ তারেক এবং বিভাগের শিক্ষক তরু শাহরিয়ার স্বর্গ। বিশ্ববিদ্যালয়ের দশ টি বিভাগের নির্বাচিত ৩৬ জন শিক্ষার্থী এ কর্মশালা তে অংশ গ্রহণের সুযোগ পান।কর্মশালা শেষে সকল কে সার্টিফিকেট বিতরণ করা হয়।কর্মশালা ও এর আনুষ্ঠানিকতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সিরাক বাংলাদেশের যোগাযোগ কর্মকর্তা মিজানুর রহমান।কর্মশালা টির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিলি রহমান,বাংলা ভাষা ও সাহিত্যের প্রভাষক নবনীতা চক্রবর্ত্তী ও তরু শাহরিয়ার স্বর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *