সন্ধ্যা ৭:১৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :

কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারিয়েছে আর্জেন্টিনা।

শেষ সময়ে ইকুয়েডর গোল করে সমতায় ফিরলেও টাইব্রেকারে মার্টিনেজ বীরত্বে ৪-২ ব্যবধানে জিতলো আর্জেন্টিনা। এমিলিয়ানো মার্টিনেজ যেন টাইব্রেকার কিং। প্রায় প্রতি ম্যাচেই টাইব্রেকারে সাক্ষাৎ যমদূত হিসেবে আবির্ভূত হচ্ছেন তিনি প্রতিপক্ষের ফুটবলারদের সামনে। কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের খেলোয়াড়দের জন্যও সেটি হলেন তিনি।

শুক্রবার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের ৯০ মিনিটে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে মেসি পেনাল্টি মিস করলেও বাকি সকলেই জালের দেখা পান। আর ইকুয়েডরের প্রথম দুই ফুটবলারের পেনাল্টি ঠেকিয়ে আবারও ম্যাচ জয়ের নায়ক বনে যান ইমিলিয়ানো মার্টিনেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *