রাত ৩:২৫ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএস -বাংলার দিল্লি ফ্লাইট শুরু জুলাইয়ে

ডেস্ক রিপোর্ট :
ভারতের রাজধানী দিল্লিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী জুলাই মাসের শেষের দিকে সংস্থাটি দ্বাদশ আন্তর্জাতিক গন্তব্য হিসেবে দিল্লি রুটে প্রাথমিকভাবে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করবে।
সে অনুযায়ী দিল্লিতে প্রতি সোম, মঙ্গল, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা। ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু হবে।
বর্তমানে ভারতের চেন্নাই ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলার বহরে মোট ১৯টি এয়ারক্রাফট রয়েছে, এর মধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট। আগামী আগস্ট মাসের মধ্যে ইউএস-বাংলার বহরে প্রথমবারের মতো দুটি এয়ারবাস ৩৩০ যোগ হতে যাচ্ছে। যা দিয়ে চলতি বছর ঢাকা থেকে জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *