
টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর এরশাদ নগর এলাকার আলোচিত রিফাত হত্যা মামলার ১ম আসামী সোহাগ গ্রেফতার ২৪ ঘন্টা আল্টিমেটাম শেষ হওয়ার আগেই গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।
গত ০৬/০৬/২৩ খ্রিষ্টাব্দ টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর ২নং ব্লকের বাসিন্দা রিফাত(১৯) কে পরিকল্পিতভাবে গাছাথানাধীন ইছরকান্দী নদীরপাড়ে হত্যাকরে লাশ পানিতে ফেলে দেওয়া হয় এবং আসামি (১) কাজল (২) সোহাগ ঘটনার পর থেকেই পলাতক ছিল..উক্ত ঘটনার প্রেক্ষিতে এরশাদ নগরের বাসিন্দারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করিলে বিষটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নজরে আসলে স্যারের আদেশক্রমে এবং উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ বিভাগ স্যারের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ টঙ্গী পূর্ব থানার নেতৃত্বে একটি টিম ২৪ ঘণ্টার মধ্যে আসামি সোহাগ কে দক্ষিন কেরানীগঞ্জ এলাকা হইতে গ্রেপ্তার করা হয়। মামলাটি নৌ পুলিশ তদন্ত করছে।