রাত ১:২৮ সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমাইরা সুবহা নতুন অধ্যায়ে পা রাখলেন

বিনোদন ডেস্ক :

এ সময়ের  আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমাইরা সুবাহ জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। জানা গেছে, তিনি নীরবে বিয়ে সম্পন্ন করেছেন এবং বিষয়টি পরে নিজেই প্রকাশ করেন।

অভিনেত্রী জানান, কিছুদিন আগেই তাদের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়। ব্যক্তিগত ব্যস্ততা ও অন্যান্য কাজে যুক্ত থাকায় বিষয়টি প্রকাশ করা হয়নি। তার স্বামী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং পারিবারিকভাবে ঢাকার সঙ্গে যুক্ত।

সুবাহ আরও জানান, ভবিষ্যতে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করার পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে উঠেছে তার পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *