সকাল ৭:১৯ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা সবাই ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত ছেলে-মেয়ে ও অসহায় বৃদ্ধের মাঝে ঈদ বস্ত্র ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : আমরা সবাই ফাউন্ডেশন এর আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী এবং বৃদ্ধা মায়েদের জন্য শাড়ি ও নগদ অর্থ প্রদান করা হয়। ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি সাব্বির আলম লিটু,সমাজ কল্যাণ মোহাম্মদপুরের সভাপতি হাসানুল হক বান্না,এপেক্স কবির আহমেদ, এপেক্স মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণের সভাপতি হেদায়েত হোসেন,আমরা সবাই ফাউন্ডেশন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান লিপটন প্রমুখ। আমরা সবাই ফাউন্ডেশন এইবার ঈদে ১৫০ জন সুবিধাবঞ্চিত ছেলে-মেয়ে ও ৬০ জন অসহায় বৃদ্ধের মাঝে ঈদ বস্ত্র ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *