সন্ধ্যা ৬:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বাড়লো স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট :
স্বণের্র দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে স্বর্ণের নতুন মূল্য হবে ১ লাখ ৫৪৩ টাকা (প্রতি ভরি)। এতদিন যা ছিল ৯৯ হাজার ৩৭৭ টাকা। সোমবার (১৬ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।

রোববার ( ১৫ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ১ লাখ ৫৪৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ২৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৮ হাজার ৫৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *