সন্ধ্যা ৬:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তি তুলে নিলেন এরদোয়ান, ন্যাটোর সদস্যপদ পাচ্ছে সুইডেন

আন্তর্জাতিক  ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার পর অবেশেষে বিশ্বের বৃহৎ সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে সুইডেন। দেশটি এক বছরেরও বেশি সময় আগে ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আপত্তি জানানোর কারণে সদস্যপদ থমকে ছিল সুইডেনের।
আল জাজিরার খবর, সোমবার (১০ জুলাই) ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে আলোচনার পর বলেন, তুরস্ক এগিয়ে যেতে সম্মতি প্রকাশ করেছে।

ন্যাটো মহাসচিব এক সংবাদ সম্মেলনে বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত, প্রেসিডেন্ট এরদোয়ান যত দ্রুত সম্ভব গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে সুইডেনের যোগদানে নিরাপত্তা এবং সমর্থন নিশ্চিত করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মতি হয়েছেন। আর এই বিষয়টিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন স্টলটেনবার্গ।

ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য সামরিক জোটের সব সদস্যের অনুমোদন প্রয়োজন হয়। গত বছর থেকে সুইডেনের ন্যাটোতে যোগদান বন্ধ করে দেয় তুরস্ক। স্টকহোমকে কুর্দিদের আশ্রয় দেয়ার অভিযোগ এনে আঙ্কারাকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে দেশটি।
গত বছরের ১৭ মে ন্যাটোতে যোগ দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের ৩১ মার্চ ফিনল্যান্ডের সদস্যপদ চূড়ান্ত অনুমোদন দেয় তুরস্ক। কিন্তু সুইডেনের সদস্যপদ আটকে দেয়।
তুরস্কের অভিযোগ ছিল, সুইডেন কুর্দি জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে-কে মদদ ও সহায়তা করে। ফলে সুইডেনকে এসব সন্ত্রাসী সহায়তা বন্ধ করার শর্ত জুড়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *