রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ফেনীতে মহিলা সমাবেশ করবে আওয়ামী লীগ

ফেনী  প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী পৌর আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার নারী সমাবেশ হবে। এরই মধ্যে ফেনী পাইলট হাই স্কুল মাঠে সমাবেশের প্রস্তুতি শেষ হয়েছে।

রোববার রাতে সমাবেশস্থল পরিদর্শন করেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। পরিদর্শনকালে পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌর মহিলা লীগ, পৌর যুব মহিলা লীগের নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, ফেনীর রাজনীতিতে স্বাধীনতার পর এ প্রথম এত বড় পরিসরে মহিলা সমাবেশ হবে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। সমাবেশে ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ১৫ হাজার নারী উপস্থিত থাকবেন। এদিকে এ সমাবেশকে ঘিরে নারী নেত্রী ও কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনীর ইতিহাসে এই প্রথম বড় পরিসরে মহিলা আওয়ামী লীগের সমাবেশ হবে। এর আগে যে সক সমাবেশ হয়েছিল, সেখানে এক হাজার নারী উপস্থিত ছিলেন। এ সমাবেশে প্রায় ১৫ হাজার নারী উপস্থিত থাকবেন।

ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা বলেন, প্রতিটি ওয়ার্ডে ঘরোয়া বৈঠক শেষ করে বৃহৎ পরিসরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, নিজাম উদ্দিন হাজারীর উন্নয়ন চিত্র তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *