রাত ৮:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে খাদ্য মূল্যস্ফীতির রেকর্ড উল্লম্ফনের দায় মুরগী আর ডিমকে দিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

 

স্টাফ রিপোর্টার :

১২ সেপ্টেম্বর মঙ্গলবার একনেক বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী এম এ মান্নান  বলেন, “মূল্যস্ফীতি অবশ্যই একটু বেড়েছে। এটা আমাদের নজরে আছে। আগাস্টে মূল্যস্ফীতি বাড়ার প্রধান নায়ক ছিল মুরগি ও ডিম।”আগস্ট  মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ, যা ১২ বছরের সর্বোচ্চ। এর মধ্যে খাদ্য উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ, যা জুলাই মাসেও ৯ দশমিক ৭৬ শতাংশ ছিল। এদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেন, “মূল্যস্ফীতি একবার বাড়া শুরু হলে কমতে সময় লাগে। আমরা মূল্যস্ফীতির একটি চক্রে পড়ে গেছি। প্রত্যেক বছর অগাস্ট-সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বাড়ে।”তিনি বলেন, এবার অতি বৃষ্টির কারণে কৃষকরা ধানচাল বের করতে ভয় পাচ্ছেন, কারণ আর্দ্রতার কারণে পচনের ভয় রয়েছে। সে কারণে জোগানের কিছুটা সমস্যা হচ্ছে। তবে নভেম্বর থেকে মূল্যস্ফীতি কমে আসবে আশা প্রকাশ করে তিনি বলেন, নতুন ফসল ওঠার কারণে ডিসেম্বর-জানুয়ারিতেই মূল্যস্ফীতি সবচেয়ে কম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *