রাত ৩:৪৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইফা অ্যাওয়ার্ডে অভিনেত্রী জয়া আহসান

 

বিনোদন  প্রতিবেদক :  জনপ্রিয় অভিনেত্রী তারকা জয়া আহসান জয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভারতের আইফা অ্যাওয়ার্ড’র ২৩তম আসরের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে তাকে দারুন লাস্যময়ী লাগছে সুন্দরী এই বাংলাদেশী মডেল – অভিনেত্রীকে।

এছাড়াও বেশ কয়েকটি ছবিতে জয়াকে দেখা যাচ্ছে বলিউডের আলোচিত অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীও ছিলেন জয়ার সঙ্গে। জয়া তার পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আইফা অ্যাওয়ার্ড’র গল্প’। ঠিক যেন ছবিতেই সেই আয়োজনের অভিজ্ঞতার গল্প তুলে ধরেছেন এই অভিনেত্রী।

জয়া জানিয়েছেন, আগামী ২ জুন তার অভিনীত কলকাতার ছবি ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। এই ছবিতে জয়া আহসানের সঙ্গে আছেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী প্রমুখ।

উল্লেখ্য, ‘আবর্ত’ দিয়ে ২০১৩ সালে কলকাতার চলচ্চিত্রে অভিষেক ঘটে বাংলাদেশী তারকা জয়া আহসানের। বর্তমানে নিজের অভিনয় দক্ষতায় দর্শকের প্রশংসা, পুরস্কার, টলিউড ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান, সবই নিজের করে নিয়েছেন জয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *