সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আঁখি আলমগীরের রাজকুমারী

 

বিনোদন  প্রতিবেদক : দেশীয় সঙ্গীত জগতে সুরের রানী খ্যাত সুন্দরী কণ্ঠশিল্পী আঁখি আলমগীর মানেই যেনো ধামাকা গান। সাম্প্রতিক সময়ে লায়লা, বাবুজির পর আঁখি আলমগীর এবার তার আপামর ভক্ত – শুভাকাঙ্ক্ষীর সামনে এসেছেন রাজকুমারী বেশে! ঠিকই পড়ছেন প্রিয় পাঠক। ‘রাজকুমারী’ হলো সুরের রানী আঁখি আলমগীরের নতুন গান। ঈদ উপলক্ষ্যে আরটিভি মিউজিক থেকে প্রকাশ হয়েছে এই গানটির ভিডিও। গানটির কথা, সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। শওকত আলী ইমন ও আঁখি আলমগীর জুটি এর আগে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

রাজকুমারী প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, আমার গাওয়া আগের গানগুলোর মতো এই গানটিও ভক্ত – দর্শক – শ্রোতাদের মনে ঠাঁই করে নেবে বলে বিশ্বাস করি। আঁখি জানান, ঈদ উপলক্ষে তার গাওয়া আরও একটি গান প্রকাশ হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। ওই গানের শিরোনাম ‘কোথায় রেখেছো আমায়’। ওই গানটির সুর করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। কবির বকুলের কথায় গানটির সংগীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ। এটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

নিজের গাওয়া সাম্প্রতিক দুটি নতুন গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, সত্যি বলতে কী, দুটি গানের জন্যই বেশ ভালো সাড়া পাচ্ছি। কোথায় রেখেছো আমায় গানের সুর করেছেন শ্রদ্ধেয় রুনা লায়লা আন্টি। আমার আব্বুর পরিচালনায় একটি সিনেমার গল্প ছবিতে তার সুর করা গান গেয়ে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। নতুন গানটির দারুণ সংগীতায়োজন হয়েছে, একেবারেই অন্যরকম। আমি সবসময় ভালো গানের জন্য অপেক্ষা করি। ভালো গান গাওয়ার চেষ্টা করি। এর আগে আমার গাওয়া লায়লা গানটির বেশ ভালো সাড়া পেয়েছি। গানটি প্রকাশের পর যেখানেই শো করতে গিয়েছি গানটি গাওয়ার অনুরোধ পাই। একজন শিল্পী হিসেবে এটিই আমার প্রাপ্তি।

এদিকে জানা গেছে, আঁখি আলমগীর বর্তমানে শো করার জন্যে ইউরোপের বেলজিয়াম অবস্থান করছেন। এছাড়াও ফ্রান্স ও ইতালিটেও শো করবেন তিনি। তিন দেশে তিনটি স্টেজ শো শেষ করে ৯ মে দেশে ফিরবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। আঁখি আলমগীর জানিয়েছেন, এবারই প্রথম তিনি দেশের বাইরে শোতে সফরসঙ্গী করেছেন তার ছোট মেয়ে আরিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *