সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু

বিনোদন প্রতিনিধি :

নতুন নেতৃত্ব পেল অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। তিন বছর মেয়াদের এই কমিটিতে ৩১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। ৩৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। আজ শনিবার রাত সাড়ে আটটায় ভোটে বিজয়ীদের নাম ঘোষণা করেন নরেশ ভূইঁয়া ও ফারুক আহমেদ। এ সময় প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
তিন বছর মেয়াদের এই কমিটির বিজয়ী অন্য সদস্যরা হলেন আজিজুল হাকিম, শামস সুমন ও ইকবাল বাবু (সহসভাপতি), রাজীব সালেহীন ও সুজাত শিমুল (যুগ্ম সাধারণ সম্পাদক), মাসুদ রানা মিঠু (সাংগঠনিক সম্পাদক), এম এ সালাম সুমন (অনুষ্ঠান সম্পাদক), সুচনা শিকদার (আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক), মুকুল সিরাজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), আর এ রাহুল (তথ্য ও প্রযুক্তি সম্পাদক)। এর বাইরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নুর এ আলম (অর্থ সম্পাদক), মাসুদ আলম তানভীর (দপ্তর সম

কার্যনির্বাহী পদে বিজয়ীরা হলেন এমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি আক্তার, এনায়েত উল্লাহ সৈয়দ, আবু রাফা মো. নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের ভোটগ্রহণ উপলক্ষে আজ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনভর বসেছিল তারার মেলা। বিভিন্ন বয়সী অভিনয়শিল্পীদের পদচারণে উৎসবমুখর হয়ে উঠেছিল চিত্রশালা মিলনায়তন। নির্বাচনের জন্য বেঁধে দেওয়া সময় অনুযায়ী সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দুপুরে ছিল বিরতি। ত্রিবার্ষিক এই নির্বাচনে ২১ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪০ জন প্রার্থী। ভোটার সংখ্যা ৬৯৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *