রাত ৩:৪৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয় জগতের দুই কিংবদন্তি অভিনেতার জন্মদিন আজ

 

বিনোদন  প্রতিবেদক :  বাংলাদেশের অভিনয় জগতের দুই কিংবদন্তি অভিনেতা যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাস ও অভিনয় জাদুকর হুমায়ুন ফরীদির জন্মদিন আজ।

১৯২৫ সালের এইদিনে যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাস তৎকালীন বার্মা বর্তমানে মিয়ানমারে জন্মগ্রহণ করেন। আজ তার ৯৪ তম জন্মদিন। পিতার কর্মসূত্রে বার্মায় অবস্থান কালে সেখানে তার জন্ম হয়। তার বাবা সুরেন্দ্রলাল বিশ্বাস, তার মা জ্ঞানদা দেবী। তার স্ত্রী জ্যোৎস্না বিশ্বাস বাংলাদেশের শীর্ষস্থানীয় যাত্রা অভিনেত্রী। অমলেন্দু বিশ্বাসের সুযোগ্য কন্যা অরুণা বিশ্বাস বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। অমলেন্দু বিশ্বাস দেশের যাত্রা শিল্পে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে বাচসাস সিকোয়েন্স পুরস্কার, শিল্পকলা একাডেমী পুরস্কার এবং একুশে পদক (মরণোত্তর) এ ভূষিত হয়েছেন। ১৯৮৭ সালের ১৩ অক্টোবর এই কিংবদন্তি যাত্রা শিল্পী পরলোক গমন করেন।

২৯ মে, এই একই তারিখে ১৯৫২ সালে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের অভিনয় জগতের আরেক কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি। আজ তার ৬৬ তম জন্মদিন। হুমায়ুন ফরীদির বাবা এ টি এম নুরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম গৃহিনী। চার ভাই-বোনের মধ্যে তার অবস্থান ছিল দ্বিতীয়। মঞ্চ – টেলিভশন – চলচ্চিত্র এই তিন মাধ্যমেই ছিল তার দাপুটে বিচরণ, অভিনয়ে তিনি মাতিয়ে রেখেছিলেন কয়েক দশক। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যান হুমায়ুন ফরীদি। ২০০৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। ২০২৮ সালে একুশে পদক পান।

এই দুই মহান ব্যক্তিত্বের জন্মদিবনে  তাদের প্রতি আপনার সংবাদ. কম  পরিবারের শ্রদ্ধাঞ্জলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *