রাত ৯:১৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অজিদের হারিয়ে ৬ উইকেটে জিতে গেল স্বাগতিক ভারত

 

 

ডেস্ক রিপোর্ট :

বিশ্বকাপে আবারও একটি লো-স্কোরিং ম্যাচ। ধুকতে থাকা অজিদের ১৯৯ রানের জবাবে ভারত ৬ উইকেটে ২০১ রান করে জয় নিশ্চিত করলো। এই টি-টোয়েন্টির যুগে যেখানে ২০ ওভারের ম্যাচেই আড়াইশো রান হয় সেখানে টি-টোয়েন্টির প্রতাপশালী দল অস্ট্রেলিয়া করে মাত্র ১৯৯ রান ৫০ ওভারের খেলায়!

যদিও ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমেই হারের শঙ্কা জাগিয়ে দিয়েছিল ভারত। অস্ট্রেলিয়ার বোলিংয়ের তোপে দুই রানের মাথায় তার হারিয়েছিল তিন উইকেট। কিন্তু, ক্রিকেট সেনসেশন ভিরাট কোহলি আর লোকেশ রাহুলের দৃঢ়চেতা ব্যাটিংয়ে বিপদ উতরে জয়ের বন্দরে পৌঁছায় ভারত।

দুজন মিলে রীতিমতো সংগ্রাম করেছেন। রান তুলতে কষ্ট হলেও শেষ পর্যন্ত হাল ছাড়েননি কেউই। ভিরাট ৮৫ রানে আউট হয়ে গেলেও রাহুল ৯৭ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। প্রতিকূল পরিস্থিতির এক ম্যাচ জিতে বিশ্বকাপের বাকি প্রতিপক্ষদেরও যেন বার্তা দিলো রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। বোলারদের ম্যাচে ভারতকে জেতালেন দুই ব্যাটার কোহলি এবং রাহুল।

ব্যাট করতে নেমে শুরুতেই মিচেল মার্শের উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারে বুমরাহর বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্শ। এরপর স্মিথ এবং ওয়ার্নার মিলে স্লো ব্যাটিং করলেও একটা বড় জুটি গড়ার চেষ্টা করেন। ৬৯ রানের জুটি গড়ে তোলেন তারা দু’জন। ৫২ বলে ৪১ রান করে আউট হন ওয়ার্নার।

এরপর মার্নাস লাবুশেনকে নিয়ে ৩৬ রানের জুটি গড়ে তোলেন স্মিথ। দলীয় ১১০ রানের মাথায় ফিরে যান স্মিথও। ৭১ বলে ৪৬ রান করেন তিনি। ৪১ বলে ২৭ রান করে আউট হন লাবুশেন। গ্লেন ম্যাক্সওয়েল করেন মাত্র ১৫ রান। অ্যালেক্স ক্যারে রানের দেখাই পেলেন না। ক্যামেরন গ্রিন ৮ রান করে আউট হন। ১৫ রান করেন প্যাট কামিন্স।

মিচেল স্টার্ক ২৮, অ্যাডাম জাম্পা করেন ৬ রান। মিচেল স্টার্ক আউট হওয়ার পরই শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতীয় স্পিনার রবিন্দ্র জাদেজা নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন কুলদিপ যাদব এবং জসপ্রিত বুমরাহ, ১টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া এবং রবিচন্দ্রন অশ্বিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *