সন্ধ্যা ৬:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ দেখে নিন সুচি

স্পোর্টস ডেস্ক:
আজ মঙ্গলবার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে আইসিসি ও আয়োজক বিসিসিআই। সূচি অনুযায়ী ৫ অক্টোবর আগের আসরের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের ভেন্যু হিসেবে থাকছে আহমেদাবাদের ১ লাখ ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর। এদিন ধর্মশালায় আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

বাংলাদেশের পরের ম্যাচ ১০ অক্টোবর একই ভেন্যুতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলবে ১৪ অক্টোবর চেন্নাইতে। যেখানে প্রতিপক্ষ আগের আসরের ফাইনালিস্ট নিউ জিল্যান্ড।

বাংলাদেশের চতুর্থ ম্যাচ আয়োজক ভারতের বিপক্ষে। ১৯ অক্টোবর পুনেতে হবে ম্যাচটি।
মুম্বাইতে বাংলাদেশের পঞ্চম ম্যাচ হবে ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

২৮ অক্টোবর কলকাতায় বিশ্বকাপ বাছাইপর্ব খেলে আসা দলের বিপক্ষে ষষ্ঠ ম্যাচ খেলবে তামিম বাহিনী।

৩১ অক্টোবর একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে সপ্তম ম্যাচে লড়বে বাংলাদেশ।
এরপর ৬ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্ব থেকে উঠে আসা আর একটি দলের বিপক্ষে দিল্লিতে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।

গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১২ নভেম্বর। পুনেতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা।
বাংলাদেশের ম্যাচের সময়সূচি:
তারিখ মুখোমুখি ভেন্যু
৭ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ধর্মশালা
১০ অক্টোবর ইংল্যান্ড-বাংলাদেশ ধর্মশালা
১৪ অক্টোবর নিউ জিল্যান্ড-বাংলাদেশ চেন্নাই
১৯ অক্টোবর ভারত-বাংলাদেশ পুনে
২৪ অক্টোবর দ. আফ্রিকা-বাংলাদেশ মুম্বাই
২৮ অক্টোবর বাছাইপর্ব-বাংলাদেশ কলকাতা
৩১ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশ কলকাতা
৬ নভেম্বর বাছাইপর্ব-বাংলাদেশ দিল্লি
১২ নভেম্বর অস্ট্রেলিয়া-বাংলাদেশ পুনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *