সন্ধ্যা ৭:১৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১৪ বছর ধরে পলাতক আসামী আরিফ হোসেন (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত জেষ্ঠ্য পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বৃহষ্পতিবার সকালে নওগাঁ সদর উপজেলার ঢাকা বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরিফ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের রাহেদুল ইসলামর ছেলে।

মামলার বিবরন দিয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক আরো জানান, ২০০৯ সালের ২৬ জুন অরিফ বিপুল পরিমান ফেন্সিডিলসহ কালাই থানা পুলিশের হাতে গ্রেফতার হন ।

গত ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত আরিফ হোসেনকে যাবজ্জীবন সাজার রায় প্রদান করে। মামলার রায় হওয়ার পর থেকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা আরিফকে গ্রেফতার করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *