
স্টাফ রিপোর্টার :
রাজধানীর প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওসমান হাদি। হত্যাকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার পদ্ধতি এবং বিচারের বিলম্ব নিয়ে তার পরিবার ও সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। তার ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় ইনকিলাব মঞ্চে ওসমান হাদির নামাজে জানাজার সময় তিনি বলেন, “সাত থেকে আট দিন পেরিয়েছে, কিন্তু হত্যাকারীদের আটক বা বিচার হয়নি। কেন এমন হচ্ছে? কীভাবে তারা এত সহজে পালিয়ে যায়? এই প্রশ্ন দেশের সামনে রেখেছি।”
তিনি আরো প্রশ্ন তুলেন, “যদি সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়, তাহলে মাত্র পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে তারা কিভাবে নিরাপদে পৌঁছাতে পারে? আমার কোনো ব্যক্তিগত দাবী নেই, আমার ভাই শহীদ হয়েছে এবং আল্লাহর ইচ্ছায় তার মৃত্যু হয়েছে।”
ড. সিদ্দিক বলেন, “আমার ভাইয়ের বিচার যেন পুরো দেশের সামনে প্রকাশ্যে হয়। দীর্ঘদিন পার হলেও আমরা এখনও বিচার পাননি, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর।” তার ছোট ভাই শরীফ ওসমান হাদির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বার্তা দেশের প্রতি একটি গুরুত্বপূর্ণ আহ্বান হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন। দ্রুত, স্বচ্ছ ও কার্যকর তদন্ত ও বিচার ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।