রাত ৯:৩৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরতাল-অবরোধের বিকল্প ভাবছে বিরোধী শিবির

হরতাল-অবরোধের বিকল্প
ভাবছে বিরোধী শিবির
প্রতিদিন ডেস্কঃ
দাবি আদায়ে হরতাল-অবরোধের বিকল্প ভাবছে বিএনপিসহ সমমনারা। রাজধানীতে আন্দোলন জোরদারের পাশাপাশি পেশাজীবীদের যুক্ত করতে চান তারা,  একথা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, তিনি আরও জানান, যুগপৎ আন্দোলন করলেও সবার এক মঞ্চে আসার সম্ভাবনা কম।

বিএনপিসহ সমমনা দলগুলোর আন্দোলনের মাঝেই বিরোধী জোটের কিছু নেতা ক্ষমতাসীনদের শিবিরে চলে গেছেন। আবার টানা কর্মসূচি দিলেও তা কার্যকরে মাঠে সরব নন বিরোধী নেতারা।

সরকারের মন্ত্রীরা বলছেন, তাদের সঙ্গে যোগাযোগ করছেন বিএনপিসহ বিরোধী দলগুলোর অনেক নেতা। যারা ভোটে অংশ নিতে পারেন। এমন পরিস্থিতিতে নাগরিক ঐক্যের সভাপতির দাবি, শিগগিরই আন্দোলনের ধরন পাল্টে যাবে। দাবি আদায়ে রাজধানীতে আন্দোলন আরও জোরালো করার কথাও বলেন তিনি।

নাগরিক ঐক্যর সভাপতি বলেন, বিশেষ করে ঢাকা মহানগরী, সেটা আরও শক্তিশালী করতে হবে। বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষদের এগিয়ে আসতে হবে। তাহলে আন্দোলনটা বিজয়ের দ্বারপ্রান্তে যাবে। ওই অর্থে এটাকে বিজয়ের দ্বারপ্রান্তে বলতে পারি। এ জন্য আন্দোলনের ফরমেট চেঞ্জ হতে পারে। আন্দোলনের ধরন, চিত্র বদলাতে পারে।

বিরোধী দলের অনেক নেতা কারাগারে থাকলেও আন্দোলনে নেতৃত্ব সংকট হচ্ছে না বলেও দাবি করেন মান্না। তিনি জানান, অধিকার আদায়ে সমমনারা যুগপৎ আন্দোলন করলেও বর্তমান বাস্তবতায় সবার এক মঞ্চে এসে আন্দোলনের সম্ভাবনা কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *