রাত ১০:২৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে গভীর রাতে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমন অভিযোগে বিক্ষোভ করছেন তারা।

রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে হলপাড়া থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকার বিভিন্ন হলে হলে গিয়ে মিছিল করে পরে রাজু ভাষ্কর্যের পাদদেশে জড়ো হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *