রাত ১২:৩৪ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুড়ঙ্গ সিনেমা পাইরেসি করার জন্য ২ জন গ্রেফতার

বিনোদন ডেস্ক : সুড়ঙ্গ পাইরেসি করার জন্য ইতিমধ্যেই ২জন গ্রেফতার করা হয়েছে । অভিযান চলছে, যারা ইতিমধ্যে পাইরেসি করছেন, প্রচার করছেন, বিভিন্ন গ্রুপে লিংক শেয়ার করছেন এবং নানা ভাবে পাইরেসিকে উৎসাহ দিচ্ছেন সবাইকে আইনের আওতায় আনা হবে।
গত ২৭জুলাই ৬জনের নামে ডিবি প্রধান জনাব হারুন-অর-রশিদ এর কাছে অভিযোগ করেছিল সুড়ঙ্গ টিম, এরপর অতি দ্রুততম সময়ে ২জন পাইরেট ধরা পড়ল। তিনি আস্বস্ত করেছেন আরো যারা এই অপরাধের সাথে জড়িত তাদের ধরতে গ্রেফতার অভিযান চলছে। বাংলা চলচ্চিত্রের জন্য হুমকি এই পাইরেসি অপরাধ রোধ করতে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *