
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে ভোটাধিকার, গণতন্ত্র ও সুশাসন বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন করতে সুজন—সুশাসনের জন্য নাগরিক, গাজীপুরের উদ্যোগে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ গাজীপুর চৌরাস্তায় গাজীপুর সিটি কলেজ এর মিলনায়তনে আয়োজিত এই অলিম্পিয়াডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় নির্বাচন ব্যবস্থা, সংবিধান, নাগরিক অধিকার, ভোটার দায়িত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ বিষয়ে বহুনির্বাচনী প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক ঢাকা বিভাগীয় সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমান, সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরে সভাপতি মনিরুল ইসলাম রাজিব, গাজীপুর সিটি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন, মনিরুজ্জামান বুলবুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, “সচেতন ও দায়িত্বশীল নাগরিক তৈরি করতে হলে তরুণদের নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে জানার বিকল্প নেই। এই ধরনের আয়োজন ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, নির্বাচনী অলিম্পিয়াডের মাধ্যমে তরুণদের মধ্যে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের ধারণা ছড়িয়ে দেওয় সম্ভব । তরুণরাই আগামী দিনের পরিবর্তনের মূল শক্তি।”
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।