
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে বিষধর সাপের ছোবলে গোপা ঘোষ (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে দিলীপ ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে। গোপা ঘোষ ওই বাড়ির পিন্টু কুমার ঘোষের স্ত্রী ছিলেন। স্থানীয় ইউপি সদস্য সজল কুমার শীল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গোপা ঘোষ বাড়ির পিছনে শৌচাগারে গিয়েছিলেন। এ সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপা ঘোষ স্থানীয় একটি মন্দিরভিত্তিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং তার এক মেয়ে বাংলাদেশ পুলিশে চাকরিরত আছেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, “রোগীকে সাপে কাটার অনেকক্ষণ পর হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাপে কাটা রোগীকে যত দ্রুত সম্ভব চিকিৎসা দেওয়া জরুরি, নইলে বিপদের আশঙ্কা থাকে।”