রাত ৩:৪০ শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে পুলিশ কনস্টেবলের সাথে মারামারি ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ড থানা কম্পাউন্ডে কার সরানো কে কেন্দ্র করে থানার গাড়ী চালক সফিকের সাথে কথা কাটাকাটি মারামারির ঘটনায় শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই সাক্ষরিত নোটিশে যুবদল সদস্য সচিবকে বহিষ্কার করেছে ।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয় বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সীতাকুণ্ড মডেল থানা কম্পাউন্ডে গাড়ি রাখা নিয়ে থানার কনস্টেবল এবং ওসির গাড়ি চালক মোঃ শফিক বাধা দেয়,তিনি জানান কিছুক্ষণের মধ্যে ওসিসাহেবের গাড়ী আসবে এখানে থাকবে,আপনার গাড়িটি অন্যদিকে রাখেন,একথায় দুজনের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়, এক প্রর্যায়ে পুলিশ চালক আহত হয় ।এরপরই কয়েকজন পুলিশ এসে যুবদল নেতা ইসমাইল কে টেনে থানার ভিতরে নিয়ে হাজতে রাখে।

এ ঘটনায় পুলিশ তাকে আটক করলেও বিএনপি নেতাদের অনুরোধে এর চারঘন্টা পর রাত দেড়টায় থানা থেকে ছেড়ে দেওয়া হযেছে। এসময় বিএনপি, যুবদলের নেতারা বন্ড সই দিয়ে বিষয়টি মিমাংসা করেন।
এসময় উপজেলা বিএনপি আহবায় ডাক্তার কমল কদর,যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর,যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অব অপস্য) মোঃ সিরাজুল ইসলাম, ওসি ( তদন্ত) মোঃ আলমগীর উপস্হিত ছিলেন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *