
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেছেন, পিছনে লোকে কি বলেছে, এসবে কান না দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে মনযোগ দিয়ে নিয়মিত লেখাপড়া করতে হবে । পরিক্ষায় ভাল ফলাফল করে নিজেকে গড়ার পাশাপাশি নিজ বিদ্যালয়ের সুনাম বয়ে আনতে হবে । জীবনে অনেক বাধা বিপত্তি ,অভাব অনটন,নানান সমস্যা আসতেই পারে ,তবে তোমাদের লোক্ষ থাকতে হবে নিজেকে সুশিক্ষিত করে গড়ে তোলার,
তুমি একসময় সফল হয়ে যাবে । বুধবার দুপুরে
সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত সমাবেশে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন, সাবেক পৌর ১ নং ওয়ার্ড কমিশনার সেলিম উদ্দিন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী এনামুল বারী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ আইনুল কামাল, সৈয়দপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী আবু তাহের, বাবু জিতেন্দ্র নারায়ণ দাস নান্টু , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, নুরুদ্দিন, বিএনপি নেতা কামাল উদ্দিন চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য সাংবাদিক এম জামশেদ আলম, অভিভাবক প্রতিনিধি মোবারক হোসেন জামশেদ ও ইক্তিয়ার উদ্দিন ভূঁইয়া প্রমুখ ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিনুল ইসলাম বলেন, ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহার পরিহার করতে হবে,এটা বন্ধ করতে একমাত্র অভিভাবকরাই পারবে,রাত জেগে মোবাইল দেখে ছেলে- মেয়েরা খারাপের দিকে ধাবিত হয় , ইন্টারন্যাট চালু হলেই নষ্ট হওয়ার উপাদান চলে আসে । তখন ছেলে মেয়েরা লেখাপড়ার প্রতি মনযোগ হারিয়ে ফেলে, চলে যায় অন্য জগতে । সন্তান ঘুমাতে যাওয়ার পর মা বাবারা তার কক্ষে গিয়ে নজর রাখতে হবে, না ঘুমিয়ে মোবাইল দেখছে কিনা । ছাত্র ছাত্রীরা তোমরা যদি নিজেকে গড়ে তুলতে চাও,তাহলে লেখা পড়ায় মনযোগ দাও । একদিন আমাদের মত প্রথম শ্রেণীর অফিসার হবে । তোমাদের বাবা মায়ের কষ্ট সফল হবে ।