রাত ৯:৫৪ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ভূমি উপসহকারী কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি :

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালীতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সেলিম রেজা (৪৫) ও তাঁর স্ত্রী আফরোজা বেগমের (৪২) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  রোববার দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ফেরদৌস রায়হান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সেলিম রেজা বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের চর জোকনালা গ্রামের জহির উদ্দিনের ছেলে। তিনি সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর মহল্লায় থাকেন। বর্তমানে তিনি চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *