বিকাল ৫:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাহসী দৃশ্যে সাবলীল টলিউড তারকা শ্রাবন্তী

 

বিনোদন  প্রতিবেদক : মুক্তি প্রতীক্ষিত ‘আমার বস’ নামের কলকাতার একটি ছবির গানে প্রেমের দৃশ্যে অভিনবত্ব আনতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের খোলা পিঠে কালো কালিতে নায়ক লিখেছেন জয় গোস্বামীর কবিতা। এছাড়া ‘আড়ি’ নামের আরেকটি ছবির আইটেম গানেও হুল্লোড় তুলে নেচেছেন গ্ল্যামারাস তারকা শ্রাবন্তী।

কলকাতার গণমাধ্যমের খবর – দু’টি ছবিতেই সাহসী দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়ে শ্রাব্ন্তী বলেছেন, আমি ‘আপ্লুত’। নিজের এই উপলব্ধির কথা কলকাতার গণমাধ্যমকে বলেছেন তিনি। মুক্তি প্রতীক্ষিত ‘আড়ি’ ও ‘আমার বস’ নামের দু’টি ছবিতে গুরুত্বপূর্ণ একটি জায়গা তৈরি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের এই তারকা অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আমার বস’ ছবির ‘মালাচন্দন’ গানটি। সেখানেই কবি জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতাটি নায়িকা শ্রাবন্তীর পিঠে লিখেছেন অভিনেতা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।এই বিষয়ে শ্রাবন্তী বলেন, এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আপ্লুত। শুধু তাই নয়, কাজটা করার সময় একফোঁটা অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয়, তা কিন্তু নয়। এভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায়। তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ। এর ওপর জয় গোস্বামীর কবিতা, কী বলবো আর।

একই ভাবে ‘ডাকাত পড়েছে’ গানটি সাড়া তুলেছে বলে খুশি নায়িকা। যশ-নুসরাতের প্রযোজনায় ‘আড়ি’ ছবিতে ব্যবহার করা হয়েছে এই আইটেম গান।শ্রাবন্তী বর্তমানে ‘বাবু সোনা’ নামের একটি ছবিতে অভিনয় করছেন। অংশুমান প্রত্যুষের এই ছবিতে তার বিপরীতে নায়ক হয়েছেন জিতু কমল। সেখানে চোরের চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী, ছবিটি মুক্তি পাবে চলতি বছরে। এছাড়াও শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ সিনেমায় মূল চরিত্রেও শ্রাবন্তী অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *