বিকাল ৫:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় আড়াই কোটি টাকার ৮০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কেঁওচিয়া ইউনিয়নের খুনী বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা বহনকারী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ১১-৪১০৯) জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর এলাকার ইউসুফ মাঝির ছেলে মোহাম্মদ হাসান (২৭) এবং চাপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুর ইউনিয়নের দায়মপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস (৩০)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *