বিকাল ৫:৫৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার :  সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম স্মরণে জাতীয় শোক দিবস 2023 পালন করেছে। এ উপলক্ষে 31 আগস্ট 2023 তারিখে এসইইউ কর্তৃক একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি, মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ।   অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি), এসইইউ ট্রাস্টের চেয়ারম্যান জনাব রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন এসইইউর রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ (অব.)। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিওটির উপদেষ্টা অধ্যাপক ড. আ.ন.ম মেশকাত উদ্দিন এবং এসএসইর ডিন অধ্যাপক এবিএম ফারুক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিওটি সদস্য, ডিন, বিভাগের চেয়ারপারসন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য এবং বাংলাদেশের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *