ভোর ৫:৪৬ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন

 

 

স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশিগঞ্জে বাংলানিউজ ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার দ্রুত বিচারের দাবিতে “মেট্রোপলিটন প্রেসক্লাব” উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার সকাল ১১টায় রাজধানীর উত্তরার আজমপুরে উত্তরা পূর্ব থানার সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাংবাদিক মাকসুদেল হোসেন খান, আরিফ হোসেন নিশির, মিজান বিন নূর।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। আগামীতে আর কোথাও যেন সাংবাদিক হত্যা বা নির্যাতনের স্বীকার না হন, সে ব‍্যাপারে হুশিয়ারি প্রদান করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এইচ আর হাবিব। সাংবাদিক কে আর খান মুরাদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নাজিম উদ্দিন, আল ইমরান, ফারুক মোস্তফা বাবুল, মোহাম্মদ আকতারুজ্জামান, মোহাম্মদ মহাসিন, মোসা: আশা, এস রেজা, মোসফেক রশীদ, সাইদুর রহমান, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, মাসুদ রহমান, আরিফুল ইসলাম রানা, মিজানুর রহমান, সৌরভ ফার্সি, আমিনুল ইসলাম শাওন, ইমরান হোসেন রাজ, ফাত্ত্বাহ তানভীর রানা, নারগিস রহমান প্রমুখও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *