রাত ৯:৩৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বজনীন স্বাস্থ্য সপবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহবান ঢাবি’র ভিসির

স্টাফ রিপোর্টার :

১২ সেপ্টেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত ‘প্রোগ্রেস টুয়ার্ডস ইউভার্সাল হেলথ কাভারেজ’ শীর্ষক দুদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস এবং মানুষের গড় আয়ু বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ অসাধারণ সাফল্য অর্জন করেছে।

“স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সর্বজনীন ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছে। দেশের অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানও এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্মেলনের আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. এনামুল হক, বিশ্ব ব্যাংকের সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ বুশরা বিনতে আলম এবং ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের টিম লিডার ফাহমিদা শবনব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া, স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক সৈয়দা নওশীন পারনিনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শারমিন মবিন ভূঁইয়া বক্তব্য দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *