রাত ৩:৪৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজবিজ্ঞান বিভাগের ইন্ট্রা- সেমিস্টার ক্রিকেট টুর্নামেন্টে গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগ ইন্ট্রা-সেমিস্টার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ আয়োজন করে। ০৩.০৬.২০২৩ ইং তারিখ রোজ শনিবার উক্ত টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম (সাবেক উপাচার্য,বুয়েট)। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ফজলুল হক পলাশসহ সমাজবিজ্ঞান বিভাগের শ্রদ্ধেয় প্রফেসর তাহমিনা খান,সহকারী অধ্যাপক তানজিলা শবনম, প্রভাষক ড.শামীম হামিদী,তাফহিমুল ইসলাম, মোঃ তৌহিদুজ্জামান,বুশরা ইসলাম, মোঃ সোহেল রানা,তানজুমা মহিমা, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) নাজমা সুলতানা ও বিভাগেরসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

সম্মানিত শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, সহযোগিতায় ও স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আয়োজন প্রানবন্ত হয়। উক্ত ক্রিকেট টুর্নামেন্টটি সার্বিকভাবে পরিচালনা করেন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক জমশেদুর রহমান।উল্লেখ্য,টুর্নামেন্টে ৪১তম (১ম শিফট) ব্যাচ রানার আপ ও ৪৪তম (২য় শিফট) ব্যাচ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন অর্জন করে।ম্যান অব দ্যা ম্যাচ মো: রাসেল (৪৪তম/২য় শিফট) ও একই ব্যাচের শিক্ষার্থী ম্যান অব দ্যা টুর্নামেন্ট হোন মো:শিহাব।গ্রান্ড ফাইনালে সুন্দর ও সাবলীলভাবে ধারাভাষ্যকার হিসাবে দায়িত্ব পালন করেন মো: ইমরান।পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে আনন্দ উল্লাসের মাধ্যমে টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *