সন্ধ্যা ৬:২৬ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সব নিত্যণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার: বানিজ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার :
বাজার নিয়ন্ত্রণে ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রোববার (১০ মার্চ) রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
আজ থেকে বাজার মনিটরিং শুরু হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই তেলের দাম বেশি নেয়া যাবে না। আমাদের পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত আছে। কোনো পণ্যের ঘাটতি নেই। চালের বাজারের অস্থিরতা কমেছে। এছাড়া তেলের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে।
তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে ২ দিনের মধ্যে পেঁয়াজ আসবে। দেশটি থেকে পেঁয়াজ এলে দামও কমে আসবে। এ সময় কিছু অস্থায়ী কাঁচাবাজারে দাম নিয়ন্ত্রণে কিছুটা সমস্যা তৈরি হয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *