রাত ৪:৩০ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক পরিবহন সচিবের সাথে চট্টগ্রাম পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাৎ

 

ডেস্ক রিপোর্ট :: বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক সংগঠন এর নেতৃবৃন্দ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ্ নূরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

চট্টগ্রাম সার্কিট হাউস হল রুমে বৃহত্তর চট্টগ্রাম মালিক ফেডারেশন নেতৃবৃন্দর সাথে গাড়ি ইকোনমিক লাইফ বিবেচনার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জহুর আহমেদ ও মনজুরুল আলম চৌং মঞ্জু সচিবের হাতে গণ ও পণ্য পরিবহন ইকোনমিক লাইফ সহনীয় পর্যায়ে রাখার চিঠি হস্তান্তর করেন। সংক্ষিপ্ত আলোচনায় সচিব বলেন- “দেশের অভূতপূর্ব উন্নয়ন আজ দৃশ্যমান, এই মুহূর্তে ঢাকা শহরে লক্কর-ঝক্কর গাড়ি পরিবেশ বিপর্যের কারণ। তবে চট্টগ্রাম এদিকে অনেক ভাল পর্যায়ে আছে, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে জাতির জনক জনগণের প্রতি যে ওয়াদা রেখেছেন তা আজ প্রত্যেকটি সেক্টরে উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত।

জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিআরটিএ কর্মকর্তা সহ সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রকৌশলীবৃন্দ বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক সংগঠন পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোরশেদুল আলম কাদরী, আহসানুল্লাহ চৌধুরী হাসান, আবদুর রহমান, আজিম খান, মোশারাফ, ফারুক খান, মো শওকত, আবুল বসর, মো জাফর, মনসুর রহমান, মো. শাহজাহান, হাসান, জাবের, মো ইসহাক, মনছুর আলম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *