রাত ২:২৩ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে তেলের লাইনে আগুনে দ্বগ্ধ ২

শ্রীমঙ্গল প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভূনবীর ইউনিয়নের শাসন কদম তলা এলাকায় পেট্রো বাংলা কোম্পানির তেলের লাইন লিক হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা পেট্রো বাংলা কোম্পানির নিয়ন্ত্রণাধীন ওই এলাকায় মাটির নিচ দিয়ে পাশাপাশি গেছে সিলেটের হরিপুর হতে রশিদপুর হয়ে জাতীয় গ্রিডের গ্যাস ও তেলের পাইপ লাইন। এরমধ্যে মঙ্গলবার বিকাল ৩টার দিকে ওই এলাকায় তেলের লাইন থেকে তেল লিক হতে দেখেন এলাকাবাসী। পরে দায়িত্বরত পাহারাদারকে খবর দিলে তারা এসে দেখে দুটি পয়েন্টে তেলের প্রবাহ বন্ধ করত লক টানেন। কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে তেল চারিদিকে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা পর হঠাৎ আগুন ধরে যায় তেলের লাইনে।

এরপর আগুন প্রায় এক কিলোমিটার ব্যাপ্তি নিয়ে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট রাত সাড়ে ৯টা থেকে চেষ্টা করে রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানা গেছে।

এদিকে তেল ছড়ায় ছড়িয়ে পড়লে ছড়ার মাছ মরে ওঠে। মাছ ধরতে গিয়ে হঠাৎ আগুনের কবলে পড়ে দ্বগ্ধ হন পিতা ও ছেলে। দ্বগ্ধ দুজন হলেন- ভূনবীর এলাকার বশির মিয়া (৫০) ও তার ছেলে রেদোয়ান (২৪)। প্রথমে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সর্বশেষ তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানা গেছে।  এ ব্যাপারে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ওয়ার হাউজের ইন্সপেক্টর সোলেমান আহমেদ বলেন, রাত ৯ টায় খবর পেয়ে তারা ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটকে নিয়ে ঘটনাস্থলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পুরো এলাকায়  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও পাহারাদার রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *