রাত ১:৪৬ সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় আপেলের

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ (২৪ অক্টোবর)
মানিকগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের
ঋষিপাড়া পূজা মন্ডপে আগতদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সুলতানুল আজম খান আপেল। গতকাল রাতে নবমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্য রাখেন এবং আরতি প্রতিযোগিতা উপভোগ করেন। পরে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং মন্দির কমিটিকে নগদ অর্থ সহায়তা দেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি, কলেজ শিক্ষক শ্রীদাম চন্দ্র মন্ডল ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস। ঋষিপাড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি ভাষান মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা মনির হোসেন ও দুলাল মনি দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *